শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:০৪ পিএম, ২০২৫-০৩-০৬
চট্টগ্রামের বোয়ালখালীতে বালু দিয়ে একটি পুকুর ভরাট করায় মো. আবুল কালাম মেম্বার নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পণ্যের দাম বেশি রাখায় ও অনুমোদনবিহীন সয়াবিন তেল বাজারজাত করায় জরিমানা গুনেছেন তিন ব্যবসায়ী।নবুধবার (৫ মার্চ) বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। তিনি বলেন, অবৈধভাবে একটি পুকুর ভরাটের দায়ে মো. আবুল কালাম মেম্বারকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পূর্ব কালুরঘাট এলাকায় পণ্যের দাম বেশি নেওয়ায় শাহজালাল স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
পৌর সদরের মুরাদ মুন্সিরহাটে পৃথক অভিযানে দুই ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন সয়াবিন তেল বোতলজাত করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বাচা মিয়া স্টোরকে ১০ হাজার টাকা ও পণ্যের দাম বেশি রাখায় আবুল বশর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অনুমোদনহীন সাত লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited